সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ০১ / ২০২১


শ্রীমঙ্গলে মাস্ক না পরায় জরিমানা গুনলেন ২০ জন


240

Shares

করোনার শীর্ষ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে মৌলভীবাজার। কিন্তু এ জেলার মানুষের মাঝে নেই স্বাস্থ্যবিধির বালাই। অধিকাংশই পরছেন না মাস্ক। এমন অবস্থায় অভিযানে নেমেছে প্রশাসন। বুধবার রাতে হঠাৎ অভিযানে নেমে শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ২০ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ মার্চ) রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরার তাদের সবাইকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মাস্ক না পরার দায়ে ১৪ জনকে ১ হাজার ৯০০ টাকা এবং শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ৬ জনকে ৮০০ টাকা জরিমানা করেন।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি অপারেশন নয়ন কারকুন উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

আইন অমান্য করে ক্রেতা-বিক্রেতা পর্যায়ে এবং পাবলিক প্লেসে মাস্ক না পরার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন জরুরি সেবা ব্যতীত সন্ধ্যা ৭টার পর শ্রীমঙ্গল উপজেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


সিলেট প্রতিক্ষণ