জাতীয়



দেশদর্পণ ডেস্ক

অগাস্ট / ২৩ / ২০২৬


পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী শামা ও হুমায়ুনের দায়িত্ব বণ্টন


40

Shares


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিলেটের বিশ্বনাথের সন্তান হুমায়ুন কবির। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাদের মধ্যে কে কোন দায়িত্ব পালন করবেন তা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়।

আজ রবিবার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের মাধ্যমে কার্যবণ্টন করা হয়েছে।

এতে দুই প্রতিমন্ত্রীর মধ্যে নবনিযুক্ত হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ এবং আগে থেকে দায়িত্ব পালন করে আসা শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে কার্য সম্পাদনে সহায়তা করবেন বলে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীকে তার দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনো বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন প্রতিমন্ত্রী-১।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায়। আর পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন প্রতিমন্ত্রী-২।

পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।



ওয়াইএফ/০৬

জাতীয়