সিলেট প্রতিক্ষণ



দেশদর্পন প্রতিবেদক

অগাস্ট / ২৮ / ২০২৬


সিলেটে হামে মৃত্যু দেড়’শ ছাড়াল


10

Shares


সিলেট বিভাগে হামে মৃত্যু থামছে না। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় আরো ৩ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১৫১ জনে দাঁড়াল। গত এপ্রিলে সিলেটে হামে প্রথম মৃত্যুর ঘটনার সাড়ে চার মাসে মৃতের সংখ্যা দেড়শ ছাড়াল।

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় হামের উপসর্গে মারা যাওয়া শিশুরা হচ্ছে-সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নকুল বিশ্বাসের ছেলে উদ্ভব বিশ্বাস (৫ মাস), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ছমির উদ্দিনের মেয়ে হুমায়রা (১১ মাস) ও সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকার ফকরুল ইসলামের ছেলে আদিল (৯ মাস ১১ দিন) প্রথম দুইজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এবং তৃতীয়জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। 

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মার্চে থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জন। এর মধ্যে ১৪৯ জনই শিশু। যার মধ্যে ১০ জনের হাম রোগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করাদের মধ্যে সিলেট জেলায় ৫৯ জন, হবিগঞ্জের ২০, মৌলভীবাজারের ১৩ এবং সুনামগঞ্জ জেলার ৫৯ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ১২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৬০ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ৫৯ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আরো ৯ জন নতুন করে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, সিলেটে গত ৬ এপ্রিল হামে প্রথম মৃত্যুর ঘটনা ঘটের। এর প্রায় ৪৭ দিনের মাথায় ২৩ মে হামে মৃত্যু অর্ধশত ছাড়ায়। তারও ২৯ দিন পর ২১ জুলাই মৃতের সংখ্যা শতক পার করে। এরপর গত ৩৮ দিনে তা দেড়শ অতিক্রম করল। 


ওয়াইএফ/০২

সিলেট প্রতিক্ষণ