সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১৪ / ২০২২


sylhet city

তাহিরপুর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা!


166

Shares

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার দায়ে ওপারের লোকজন বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। নিহত যুবক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে জনিক মিয়া (২৫)।

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, রোববার (১৩ মার্চ) রাতে কোনো এক সময় বাংলাদেশি যুবক জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন।

পরে সেখানকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সোমবার (১৪ মার্চ) সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে নিহতের পরিবারের লোকজন ও নুর মিয়া নামক এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে তিনি মারা গেছেন কিনা এখনও এ সংবাদটি পাইনি।’

সিলেট প্রতিক্ষণ