জাতীয়



দেশদর্পণ ডেস্ক

অক্টোবর / ২৫ / ২০২৬


বিশ্বজয়ী কোরআনের পাখিকে আজ সংবর্ধনা দেবে সিলেট জেলা ও মহানগর যুবদল


64

Shares


মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ এহতেশামুল হক হীরাকে সম্মাননা জানাচ্ছে সিলেট জেলা ও মহানগর যুবদল। 

আজ রবিবার (২৫ অক্টোবর) বিকাল তিনটায় নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন উৎসব রেস্টুরেন্টে এ সংবর্ধ অনুষ্ঠিত হবে। 

সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার। তারা অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীসহ সুধীজনদের উপস্থিতি কামনা করেছেন।


ওয়াইএফ/০১

জাতীয়