136
Sharesশুটিংয়ে ব্যস্ত রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। এই প্রথম জুটি বেঁধেছেন তারা। নাম ঠিক না হওয়া লাভ রঞ্জনের নতুন সিনেমার সেট থেকে একটি ভিডিও ফাঁস হয়েছে। সেটি এখন অন্তর্জালে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়- পুরনো দিনের বিরাট এক হাভেলিতে রোমান্টিক গানের তালে নাচছেন রণবীর-শ্রদ্ধা। পুরো বাড়ি গাদা ফুলে সাজানো। নীলরঙা কুর্তায় রণবীরকে দেখে চোখ স্থির তার নারী ভক্তদের।
অন্যদিকে, হলুদ রঙের শাড়িতেও এক ঝলকের জন্য দেখা দিয়ে নজর কেড়েছেন শ্রদ্ধা। সেখানে প্রায় শ’খানেক ব্যাক-আপ ডান্সারদেরও দেখা গেছে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির রচয়িতা ও প্রযোজনা করেছেন লাভ রঞ্জন।
২০২৩ সালের হোলি উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন তিনি। প্রসঙ্গত, এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রখ্যাত বলি-প্রযোজক বনি কাপুর।
রোমান্টিক ফ্যামিলি কমেডিনির্ভর এই সিনেমায় তাকে দেখা যাবে রণবীরের বাবার ভূমিকায়। তার বিপরীতে থাকছেন ডিম্পল কাপাডিয়া।