272
Sharesবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল রবিবার তাদের নুমনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।
দেশদর্পণ কে এ তথ্য নিশ্চিত করেছেন খন্দকার মুক্তাদিরের চাচাতো ভাই মাহবুব হোসেন। তিনি জানান, সম্প্রতি ঢাকায় একটি বিয়ে থেকে ঢাকার বাসায় ফিরলে তিনি (মুক্তাদির) কিছুটা অসুস্থবোধ করেন। নমুনা পরীক্ষার পর গতকাল তাদের দু’জনের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তারা ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার মুক্তাদির কিছুটা কাশিতে ভুগছেন বলেও জানান তিনি।