আন্তর্জাতিক



দেশদর্পণ ডেস্ক

ডিসেম্বর / ০৭ / ২০২৪


সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব


235

Shares


ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আগামী সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সফরে আসছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ঢাকায় আরও কয়েকটি বৈঠক করবেন তিনি।

পূর্বের সংবাদ:

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ

ভারতের পররাষ্ট্র সচিব ৯ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরেন অফিস কনসালটেশন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এটি বাংলাদেশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগের অংশ।’


ওয়াইএফ/০২

আন্তর্জাতিক