235
Sharesসিলেট নগরীর বাসিন্দারা বিদ্যুৎ নিয়ে চরম বিড়ম্বনার মধ্যে রয়েছে। গত প্রায় দু'মাস থেকে শুক্র-শনিবার এলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার নোটিশ দেওয়া হয়।
আগামী শনিবার (২০ মার্চ) বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার দেওয়া হয়েছে।
নোটিশে উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে উল্লেখ করেছে বিউবো।
এসব এলাকা হচ্ছে- টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুদখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের ১১ কেভি নয়াসড়ক, ১১ কেভি বালুচর, ১১ কেভি রাজবাড়ী, ১১ কেভি নাইওরপুল ফিডার সহ তৎসংলগ্ন এলাকাসমূহ।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।