সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

অক্টোবর / ১০ / ২০২৬


সিলেটে দূর্গাপূজায় ব্যতিক্রমী এক টাকার পূজার বাজার


69

Shares


সনাতন ধর্মবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সবশ্রেণীর মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী ‘এক টাকায় পূজার বাজারে’র আয়োজন করেছে শাশ্বত ’৯২ বন্ধু ফোরাম নামে সংগঠন। সিলেটের পাত্র সম্প্রদায়ের মানুষের পূজার কেনাকাটা বৃদ্ধ থেকে শিশু-কিশোরসহ সব বয়সীরা ঈদের জামা কিনেছেন প্রতীকি এক টাকায়। সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে শিক্ষা সামগ্রী। 

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সিলেট শহরতলীর চিকনাগুলের ঠাকুরের মাটি গ্রামে এই ব্যতিক্রমী এক টাকার পূজার বাজার শুরু হয়। 

পূজার বাজারে আসা পাত্র সম্প্রদায়ের নারীরা শাড়ী, তরুণী-কিশোরীরা থ্রিপিছ, পুরুষরা নিজেদের পছন্দের পাঞ্জাবি বেছে নেন। শিশুদের জন্যও রাখা ছিল বাহারি রঙ্গের জামা। দারুণ উৎসাহ নিয়ে বিভিন্ন বয়সীরা তাদের পূজার পোষাক পছন্দ করে এক টাকা পরিশোধ করে নিয়ে যান।

সুকমল পাত্র নামে একজন পূজার বাজারে জামা কিনে বললেন, ‘একটি শুধু সুন্দর নয় একটি মানবিক আয়োজন। এক টাকায় পূজার জামা কিনতে পেরে অনেক আনন্দ লাগছে। এই আয়োজন না হলে অনেকের হয়তো নতুন জামা ছাড়াই পূজা পালন করতে হতো।’

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সনজিব দত্ত টিঠু বলেন, ‘পাত্র সম্প্রদায়ের অস্বচ্ছল মানুষের মাঝে পূজার আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন। দানের চেয়ে প্রতীকি এক টাকার বিনিময়ে কিনলে তাদের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করবে, সে ধারণা থেকে আমরা এমন উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, ‘এক টাকার পূজার বাজারে- শিশুদের জন্য রঙিন পোষাক, তাদের থেকে একটু বড় কিশোরী ও তরুণীদের জন্য থ্রিপিস, নারীদের জন্য শাড়ী এবং পুরুষদের জন্য পাঞ্জাবী ছিল এই বাজারে। যে যার পছন্দের পোষাক কিনেছেন এক টাকায়।’ প্রায় ১৮০ জনের মতো এ বাজার থেকে পোষাক কিনার সুযোগ পেয়েছেন বলে তিনি জানান। 

১৯৯২ সালের এসএসসি ব্যাচের সহপাঠিদের সংগঠন শাশ^ত ’৯২ এর সভাপতি মিশুক দেবনাথ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনজিব দত্ত টিঠুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সদস্য ও আয়োজক কমিটির সভাপতি ধনঞ্জয় কুমার দাস, সদস্য শংকর চক্রবর্ত্তী শংকু, উত্তম পাল সনি ও শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সদস্য চন্দ্রসেন তালুকদার, মতিলাল মালাকার, নিতাই চন্দ্র নাথ, অঞ্জন কুমার দে, বংকিম আচার্য্য, অশোক দাশ, সুজিত দাশ, অরুণ দাশ, বাপ্পী রায়, মলয় দত্ত মিঠু, পরিবারের সদস্য রীতা আচার্য্য, সবিতা পাল, সুর্পণা রায়, লিজা চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ঈদ ও পূজায় সংগঠনটি নিয়মিতভাবে এই আয়োজন করে আসছে।



ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ