সিলেট প্রতিক্ষণ



দেশদর্পন ডেস্ক

ডিসেম্বর / ১৪ / ২০২১


Free medical camp

সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু


215

Shares

সিলেট জেলা পুলিশের আয়োজনে বিভাগীয় পুলিশ হাসপাতালে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ভারত থেকে আগত ইউরোলজি, লিভার ও নিউরোলজি বিভাগের তিন বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদেরকে চিকিৎসা বিষয়ক সেবা প্রদান করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম।

পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম জানান, পুলিশ সদস্য ও তাদের পরিবারের সবাই চিকিৎসা নেন বিভাগীয় পুলিশ হাসপাতালে। তাদের দোরগোড়ায় উন্নত বিশ্বের চিকিৎসা সেবা পৌছে দিতেই এই আয়োজন। দুই দিনে ৬০ জন সাধারণ মানুষসহ অন্তত পুলিশ সদস্য ও তাদের পরিবারের ৩৬০ জনকে এই ফ্রি চিকিৎসার আওয়ায় আনা হবে বলে জানান তিনি।

এছাড়া আগত রোগীদেরকে যথাসাধ্য চিকিৎসা প্রদান করবেন বলে জানান ভারতের চেন্নাই কাভেরি হসপিটালের চিকিৎসক লিভার বিশেষজ্ঞ ডা. ইলান কুমারান।

সিলেট প্রতিক্ষণ