73
Sharesতরুণ সাংবাদিক ও বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি তুহিনুল হক তুহিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ সাদারপাড়া নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তুহিনের ঘনিষ্টজন ও সাংবাদিক মাহমুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তুহিন পরিবার-পরিজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গন ও সুধী সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ওয়াইএফ/০২