বিনোদন



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৩ / ২০২২


dhakacity

‘পাঠান’ লুকে বিজ্ঞাপনে শাহরুখ


163

Shares

অবশেষে পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 'তুফান' তুলে একেবারে অতিপরিচিত মেজাজে নতুন বিজ্ঞাপনে ফিরলেন তিনি। মঙ্গলবারই জনপ্রিয় এক কোমল পানীয়র বিজ্ঞাপনে অ্যাকশন অবতারে হাজির হয়েছেন শাহরুখ।

ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপনের ভিডিওটি পোস্ট করেছেন তিনি। এর আগেও দুয়েকটি সংস্থার বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গিয়েছিল তাকে, তবে তা সবই ছিল অনেক আগে শ্যুট করা।

এই বিজ্ঞাপনের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, সম্প্রতি শ্যুট করা হয়েছে এটি। কাঁধ পর্যন্ত লম্বা চুল, চোখে স্থির দৃষ্টি, পরনে কালো পোশাক। অবশ্য এই লুক তার আসন্ন সিনেমা 'পাঠান'-এর জন্য, এ কথা এতদিনে সবারই জানা।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চলন্ত ট্রেনের ছাদ থেকে কামরায় ওঁত পেতে থাকা গুণ্ডাবাহিনীকে একা হাতেই শায়েস্তা করছেন শাহরুখ।

বিনোদন