বিনোদন



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১৬ / ২০২২


dhakacity

ওটিটি প্ল্যাটফর্ম আনছেন শাহরুখ


167

Shares

ওটিটি স্পেসে অভিষেক হলো বলিউড বাদশা শাহরুখ খানের। তবে অভিনয়ের মাধ্যমে নয়; নিয়ে এলেন আস্ত একটা প্ল্যাটফর্ম! কয়েকজন বন্ধু এবং নিজের প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে 'এসআরকে+' নামক ওটিটি প্ল্যাটফর্ম বাজারে আনতে চলেছেন কিং খান৷

টুইটারে অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করার পর থেকেই শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছেন 'চেন্নাই এক্সপ্রেস' অভিনেতা। নিজের পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে৷ আর পোস্টারে লেখা ছিল, শীঘ্রই আসছে, এসআরকে+! এদিকে খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের ভাইজান ৷

সালমান খান লেখেন , আজকের পার্টি তোমার তরফ থেকে, শাহরুখ ৷ তোমার এই নতুন অ্যাপ 'এসআরকে+' এর জন্য অভিনন্দন ৷ পরিচালক অনুরাগ কাশ্যপ লেখেন, স্বপ্ন সত্য়ি হল ৷ শাহরুখের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছি তার নতুন অ্যাপ 'এসআরকে+'-এর জন্য ৷ শুধু অনুরাগই নন, শাহরুখের সঙ্গে এই প্রজেক্টে যুক্ত হয়েছেন করণ জোহরও৷

তিনিও এদিন লেখেন, বছরের সবচেয়ে বড় খবর! শাহরুখ ওটিটির চেহারাটাই পাল্টে দেবে ৷ দারুণ উত্তেজিত আমি! শাহরুখকে রূপালি পর্দায় দেখতে হলে অবশ্য একটু বেশিই অপেক্ষা করতে হবে ভক্তদের। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' চলচ্চিত্রে নতুন রূপে হাজির হচ্ছেন শাহরুখ খান। ২০২৩ সালের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিনোদন