93
Sharesসিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আগেই বর্জনের ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। বর্জনের ঘোষণা না দিলেও সংবর্ধনা অনুষ্ঠানে দেখা যায়নি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীমসহ সিলেট বিএনপির শীর্ষ বেশ কয়েকজন নেতাকে। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকেও দেখা যায়নি অনুষ্ঠানে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগরভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানস্থলে খোজ নিয়ে দেখা গেছে, অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেওয়া সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ছিলেন অনুপস্থিতি। শুধু তারা নন অনুষ্ঠানে যাননি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির দীর্ঘদিনের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক, জালালাবাদ গ্যাসের পরিচালক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
জানা গেছে, নাগরিক সংবর্ধনায় যোগ না দিলেও অনুষ্ঠান চলাকালে তারা সবাই সার্কিট হাউসে অবস্থান করছিলেন।
এ বিষয়ে সিলেট বিএনপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘নানা কারণে অনেকে সংবর্ধনা অনুষ্ঠানে যাননি। শুধু সিলেট বিএনপির শীর্ষ নেতারাই নন দলের কোনো অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এমনকি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরাও সংবর্ধনা অনুষ্ঠানে যাননি।’
ওয়াইএফ/০৬