সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২২ / ২০২২


dhakacity

মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক


134

Shares

হবিগঞ্জের মাধবপুরের রামনগর থেকে ২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তার নাম আব্দুল আজিজ ধনু (২৮)। ধনু কমলপুর গ্রামের মৃত্যু আবু তাহেরের ছেলে। সোমবার বিকেলে বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান, মনতলা বিওপির সুবেদার আব্দুল হামিদের নেতৃত্বে জোয়ানরা উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেট প্রতিক্ষণ