বিনোদন



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২১ / ২০২২


flim

করোনা আক্রান্ত জাস্টিন বিবার, বাতিল ‘ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট’


181

Shares

করোনা আক্রান্ত পপ তারকা জাস্টিন বিবার। লাস ভেগাসে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর'-এ পারফর্ম করবার কথা ছিল বিবারের।

কিন্তু কোভিড পজিটিভ হওয়ার জেরে শেষ মুহূর্তে এই শো পিছিয়ে দিতে বাধ্য হলেন তারকা। করোনার হালকা উপসর্গ রয়েছে বিবারের, জানিয়েছে সিএনএন। জানা গিয়েছে আগামী ২৮শে জুন ফের আয়োজিত হবে এই কনসার্ট।

এই মিউজিক্যাল ট্যুরের অফিসিয়্যাল পেজ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই খবর। বিবৃতিতে বলা হয়েছে, জাস্টিস ট্যুর পরিবারের সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় দুর্ভাগ্যবশত অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।

জাস্টিন নিঃসন্দেহে খুব হতাশ, কিন্তু নিজের ক্রু মেম্বর এবং অসংখ্য অনুরাগীর স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আমাদের সান দিয়েগোর অনুষ্ঠান দারুণ জনপ্রিয়তা পেয়েছে, খুব শীঘ্রই ভেগাসেও তেমনটাই ঘটবে।

বিনোদন