সিলেট প্রতিক্ষণ



জকিগঞ্জ প্রতিনিধি

মার্চ / ২১ / ২০২১


জকিগঞ্জে বাড়ির পাশে মিললো মেম্বার প্রার্থীর গলাকাটা রক্তাক্ত দেহ


252

Shares

সিলেটের জকিগঞ্জে কাজলসার ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী এবাদুর রহমান (৫০)-এর গলাকাটা দেহ পাওয়া গেছে। রোববার (২১ মার্চ) রাত ৯টার দিকে ঐ ইউনিয়নের দক্ষিণ গোটারগ্রামস্থ এবাদুর রহমানের বাড়ির রাস্তার সামনে তার দেহ পাওয়া যায়।

এবাদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর থাকায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, থানার ওসি আবুল কাসেম খাঁন, ওসি (তদন্ত) সুশংকর পালসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানাগেছে।

পরিবারের লোকজন জানিয়েছেন, ঘটনার প্রায় আধাঘন্টা আগে কে বা কারা মোবাইলে কল করে ঘর থেকে বের করে নিয়েছিলো। এর কিছুক্ষণ পরে তাকে গলাকাটা রক্তাক্ত পাওয়া যায়।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ঘটনার আসল রহস্য উদঘাটনে আমিসহ থানা পুলিশ কাজ করে যাচ্ছে। জড়িত যারাই থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এবাদুর রহমান প্রার্থী হওয়ার কথা ছিলো। গত দুটি নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন।

সিলেট প্রতিক্ষণ