বিনোদন



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১৭ / ২০২২


sylhet city

ঈশান-অনন্যার প্রেম, মুখ খুললেন নায়কের মা


142

Shares

বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন বেশ পুরনো। যদিও দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোললেনি। এবার ছেলের প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন মা নীলিমা আজিম।

ছেলের প্রেমিকার প্রশংসা করে নীলিমা আজিম বলেন, ‘অনন্যা আমাদের পরিবারের একটা অংশ। সে শহিদ আর মিরারও ভালো বন্ধু, আর অবশ্যই ঈশানের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি এটুকু বলতে পারি, ওরা একে-অন্যের খুব ভালো সঙ্গী।’ ‘গেহরাইয়া’ সিনেমায় হবু পুত্রবধূর অভিনয় প্রসঙ্গে ঈশানের মায়ের ভাষ্য, ‘অনন্যা শুরু থেকেই নিজের প্রতিভা তুলে ধরেছে। এই সিনেমায় সে চমক তৈরি করেছে।

সবাই অনন্যার অভিনয়ের প্রশংসা করেছে। আমি ওর জন্য খুব খুশি।’ এর আগে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন ঈশান। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তারা। সে সময় থেকেই তাদের প্রেমের খবরে বলি পাড়ার বাতাস ভারী হয়। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ঈশান-জাহ্নবীর প্রেমকে ইঙ্গিত করে শহিদ কাপুর বলেছিলেন, ‘ঈশান সারাদিন সহকর্মীর (জাহ্নবী) আগে পিছে ঘুরে বেড়ায়।’

সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরই অনন্যার সঙ্গে ঈশানের ঘনিষ্ঠতা বাড়ে। এদিকে গেলো বছর শাহরুখপুত্র আরিয়ান খানের মাদককাণ্ডে নাম জড়িয়েছিলো অনন্যা পাণ্ডের। এমনকি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জেরার মুখে পড়েন তিনি। সে সময় অনন্যার সঙ্গে দেখা করতে ফুলের তোড়া নিয়ে নায়িকার বাড়িতে গিয়েছিলেন ঈশান।

তার আগে রাস্তার পাশে দোকান থেকে ফুল কেনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছিলো সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, ‘খালি পিলি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অনন্যা ও ঈশান। সেই সিনেমার শুটিং সেট থেকেই তাদের প্রেমের শুরু বলে গুঞ্জন শোনা যায়। এমনকি দুজনকে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতেও দেখা যায়।

বিনোদন