সিলেট প্রতিক্ষণ



সুনামগঞ্জ প্রতিনিধি

মার্চ / ২১ / ২০২১


দুই মাস আগে শালিকাকে নিয়ে চম্পট দিয়েছিলেন দুলাভাই, অত:পর...


262

Shares

সুনামগঞ্জের ছাতকে শালিকাকে ধর্ষণ করার অভিযোগে দুলাভাই সোলেমান আহমদ (৩০)-কে গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। রোববার (২১ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়।

সোলেমান আহমদ জগন্নাথপুর উপজেলার পাঠলী ইউনিয়নের ডিগারকুল গ্রামের আবু শামা’র ছেলে।

জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামেচ আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন সোলেমান। শশুর বাড়ি থেকে গত (১২- জানুয়ারী) অপ্রাপ্ত বয়স্ক শালীকাকে নিয়ে চম্পট দেয় সে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় উপজেলার কাশিমপুর গ্রাম থেকে সোলেমানকে গ্রেফতার করা হয়।

থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, এ ঘটনায় সোলেমানের স্ত্রী  গত ৩ মার্চ তার স্বামীর বিরুদ্ধে বোনকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট প্রতিক্ষণ