সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

মার্চ / ৩১ / ২০২১


দক্ষিণ সুরমার লালাবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২


258

Shares

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় আবারও ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ সুরমার লালাবাজারে হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনস্থলেই অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হন।

খবর পেয়ে দক্ষিণ সুমরা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুর্ঘটনার সময় গুরুতর আহত আরো দুইজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতদের ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিলেট প্রতিক্ষণ