সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

মার্চ / ১৬ / ২০২১


দক্ষিণ সুরমার জৈনপুরে নিজ বাসার সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা


198

Shares

সিলেট শহরতলীর দক্ষিণ সুরমার জৈনপুরে নিজ বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন
কুতুব জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ঝর্ণা রাণী দেব।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন।

জানা গেছে, দক্ষিণ সুরমা থানাধীন  জৈনপুর ৩নং রোডে বিকাল ৪টার দিকে প্রতাপ প্রফেসারের বাড়ির সামনে মটরসাইকেল যোগে আসা দুই ছিনতাইকারী শিক্ষিকা ঝর্ণা রাণী দেব’র গলা থেকে টান দিয়ে সোনার চেইন নিয়ে পালিয়ে যায়। এসময় ছিনতাইকারীরা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত আছেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিকটিমের স্বাক্ষাৎকার নিয়েছে।

সিলেট প্রতিক্ষণ