বিনোদন



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১০ / ২০২২


dhakacity

ছেলে সুপুরুষ, ববির কাছে সেটি যথেষ্ট নয়!


174

Shares

বলিউডের অ্যাকশন হিরো ববি দেওল। দর্শকরা তার মারপিটের দৃশ্য দেখার জন্য সিনেমা হলে ছুটে যেতেন। সম্প্রতি জিফাইভে মুক্তি পেয়েছে তার অভিনীত ক্রাইম থ্রিলার 'লাভ হোস্টেল'। এ উপলক্ষে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন ও বড় ছেলের বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

ববি দেওল জানান, তার বড় ছেলে আর্যমান সুপুরুষ হলেও তা সফল বলি-তারকা হওয়ার জন্য যথেষ্ট নয়। নিজের প্রসঙ্গ টেনে তিনি অকপট বলেন, 'নব্বইয়ের দশকে আমি যখন বলিপাড়ায় পা রেখেছিলাম, লোকজন বলেছিলেন এত সুন্দর দেখতে যখন দারুণ সফল নায়ক হবো আমি। কিন্তু আদতে তা হয়নি। কারণ বাস্তবটা ছিল অন্য, আর সেটা আমি জানি। তাই বলছি একজন কেমন দেখতে তা দিয়ে কিছু যায় আসে না, যদি না দর্শক তাকে দেখতে চায়। হ্যাঁ, আমার ছেলে সুপুরুষ এবং তা ভালো কথা।

আর মানুষজন যখন তা বলেন, আমারও ভালো লাগে। কিন্তু কেউ জানে না ইন্ডাস্ট্রিতে তার ভবিষ্যৎ কী!' ববি জানিয়েছেন, 'আর্যমান এখন পড়াশোনা করছে। সেটা আগে শেষ করুক। যে কোনও ব্যক্তির অভিনেতা হওয়ার জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন। কারণ অভিনেতা হিসেবে সে যদি সফল নাও হয়, তখন সে তার শিক্ষার জোরে অন্য কিছু করতে পারবে। তার কাছে এই রাস্তাটিও খোলা থাকবে।'

প্রসঙ্গত, ১৯৯৫ সালে 'বারসাত' ছবির মাধ্যমে বলিপাড়ায় যাত্রা শুরু করেছিলেন ববি দেওল। প্রথম ছবিতেই ফিল্মফেয়ার-এর সেরা নবাগত অভিনেতার অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘বচ্চন পাণ্ডে’।

এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার ও কৃতি শ্যানন। এছাড়াও ‘আপনে ২’ সিনেমাতেও দেখা যাবে ববিকে। চলতি বছরের নভেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিনোদন