সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৮ / ২০২২


sylhet city

বন্ধুর জন্য ত্যাগ


143

Shares

সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্ধু আলী হায়দারের জন্য ত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক চেয়ারম্যান খসরুল আলম।

এবারও নিজের বিজয় নিশ্চিত জেনেও তিনি বন্ধু কে দেয়া ওয়াদা রাখতে গিয়ে নির্বাচনে প্রার্থী হন নি। বরং সেই বন্ধুকে দেয়া ওয়াদা রাখতে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী করে বিজয়ী করতে সর্বোচ্চ সহযোগিতা করেন।

আর সেই বন্ধু এবার নির্বাচনে বিজয়ীও হয়েছেন। এমনি ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে। বিএনপি নেতা মো আবুল হোসেন ও স্থানীয় এলাকাবাসী বলেন, কেউ কাউকে কোন কথা দিলে কথা রাখে না, ভুলে যায় সময়ের ব্যবধানে। কিন্তু বন্ধুকে দেয়া কথা রাখতে ভুলে যান নি খসরুল আলম।

তিনি নির্বাচনে (সদ্য সমাপ্ত) চেয়ারম্যান প্রার্থী না হয়ে বন্ধুর পাশে থেকে নির্বাচনে সহযোগিতা করে পাশে থেকে ব্যাপক প্রসংশিত হয়েছেন। তাদের এই বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল আমরা দোয়া করি। খসরুল আলম জানান, গত নিবার্চনে আমি বলেছিলাম এবার নির্বাচন করব। আর আমাকে সহযোগিতা করবেন আমার বন্ধু আলী হায়দার।

আর আমি আগামী নির্বাচনে (সদ্য অনুষ্ঠিত) আমি চেয়ারম্যান পদে নির্বাচন না করে তাকে সহযোগিতা করব। আমি আমার বন্ধুকে দেয়া কথা রাখতে গিয়ে নির্বাচন না করে বন্ধুকে সহযোগিতা করেছি। এবারও আমার বন্ধু জনগনের সমর্থন আর ভালবাসায় বিজয়ী হয়েছে। এই বিজয় আমাদের সকলের।

আলী হায়দার বলেন, আমার বন্ধু আমাকে দেয়া ওয়াদা রাখতে নির্বাচন না করে আমার পাশে থেকে সার্বিক সহযোগিতার করেছেন। আমাদের এই বন্ধুত্বের বন্ধন যতদিন বেঁচে থাকি তত দিন অটুট থাকবে।

সিলেট প্রতিক্ষণ