সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

সেপ্টেম্বর / ১৮ / ২০২৬


বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সেবা কার্যক্রম বিঘ্নিত, ভোগান্তি


75

Shares


প্রথমে বিদ্যুৎ লাইনে ক্রটি এরপর কারিগরি জটিলতা, দুইয়ে মিলে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে নিয়মিত কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। কারিগরি জটিলতায় ছবি তোলার ৯টি স্টেশনে সমস্যা দেখা দেওয়ার পর ছয়টিকে পুনারায় সচল করা গেলেও এখানো বিকল রয়েছে তিনটি। বৃহস্পতিবার এ সমস্যা দেখা দিলেও তা পুরোপুরি সমাধান সম্ভব হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহিতারা। 

পাসপোর্ট অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সিলেট পাসপোর্ট অফিসের বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। ক্রটি সমাধানের পর ছবি তোলার স্টেশনগুলোতে কারিগরি জটিলতা দেখা দেয়। এতে করে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের নিয়মিত সেবা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। সকাল থেকে এরকম পরিস্থিতি তৈরি হওয়ায় সেবা প্রত্যাশীরা পড়েন চরম ভোগান্তিতে । পরে বিষয়টি ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ই-মেইল মারফতে জানানো হয়। এরপর ছয়টি স্টেশন সচল হলে বেলা দুইটা ৪০ মিনিট থেকে আংশিক কার্যক্রম চালু হয়। তবে বৃস্পতিবার বাকি তিনটি স্টেশন সচল করা সম্ভব হয়নি। এর আগে গত সপ্তাহেও একই রকম সমস্যা দেখা দেওয়ায় সেবা গ্রহিতারা ভোগান্তি পোহান। 

এসব তথ্য নিশ্চিতকরেছেন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপসহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী। তিনি দেশদর্পণ-কে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে সাময়িকভাবে সেবা কার্যক্রম বিঘ্নিত হলেও দুপুর দুইটা ৪০ মিনিটের দিকে আংশিকভাবে কার্যক্রম চালু হয়। বাকি ৩টি স্টেশন সচলের কাজ চলছে।’ বাকি তিনটি স্টেশন কবে নাগাদ সচল হতে পারে প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আশাবাদী আগামী রবিবারের মধ্যে বাকি স্টেশনগুলোও সচল হবে। এরপর পাসপোর্ট অফিসের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে।’


ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ