আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ০৫ / ২০২২


politics

যুদ্ধের ময়দানে বিয়ে সারলেন ইউক্রেনীয় দুই সেনা


160

Shares

রক্তক্ষয়ী যুদ্ধের ভয়াবহতার মধ্যেই ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর এক প্রেমিক জুটি বিয়ে করেছেন।

দেশটির রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি চেকপয়েন্ট থেকে বেশি দূরে নয়, যেখানে এমন ঘটনা ঘটল। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভ্যালেরি ও লেস্যা, দুজনেই বর-কনের ছদ্মবেশ ধারণ করেছিলেন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্যরা ছোট সেই অনুষ্ঠান পরিবেষ্টন করে রাখেন। ভিডিওতে লেস্যাকে ফুলের তোড়া ধরে রাখতে দেখা যায়। এছাড়া নববধূকে একটি সাদা ঘোমটা পরতে দেখা যায়।

তিনি হাসছিলেন এবং ভ্যালেরির হাত ধরেন। বাকি সৈন্যরা নবদম্পতির উদ্দেশে একযোগে গান করেন এবং তাদের একজনকে ইউক্রেনের লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র বাজাতে দেখা গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পল রনজাইমার নামে এক জার্মান সাংবাদিক। নবদম্পতির সুখ ও সমৃদ্ধি কামনা করে মন্তব্য করছেন বেশিরভাগ সামাজিক মাধ্যম ব্যবহারকারী।

সূত্র : বিবিসি, ডেইলি মেইল

আন্তর্জাতিক