193
Sharesজাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কানাডায় বসবাসরতদের নিয়ে বনভোজন সম্পন্ন হয়েছে। এনআরবি অ্যালায়েন্স কানাডার উদ্যোগে দেশটির মন্ট্রিয়লে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজনে এনআরবি অ্যালায়েন্স কানাডা শাখার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির আলী, জুবের আহমদ, মামুন রশিদ, আনোয়ার খাঁন লুইস, ফজলুর রহমান আছাদ, সেলিম আহমদ, হাফেজ মোহাম্মদ হাসনাত আলী, জুনেদ আহমদ, আফতাব আহমদ, সৈয়দ লোকমান উদ্দিন, কামাল উদ্দিন, এমরান চৌধুরী সোহাগ, রহমত আহমেদ, সৈয়দ গোফরানীসহ নেতৃবৃন্দ।
মন্ট্রিয়লে বনভোজের একটি মুহূর্ত। |
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা বিএনপি-পূর্বের সাধারণ সম্পাদক নবী হোসেন, সহ সভাপতি আবুল বাশার মানিক, সহ সভাপতি মাহমুদুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিম আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আইয়ুব প্রবাসী, শাহ আলমসহ কানাডা বিএনপি-পূর্বের নেতৃবৃন্দ এবং কুইবেক বিএনপির সভাপতি শাহজাহান শামীম, মন্ট্রিল সিটি বিএনপির সভাপতি মামুন রশিদ।
মন্ট্রিয়লে বনভোজের শেষ দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান |
এছাড়াও কানাডা বিএনপি-পূর্বের সভাপতি এজাজ আক্তার তৌফিক, সিনিয়র সহ সভাপতি মারিফুর রহমান মারিফ ও বিএনপির প্রবীণ নেতা ক্যাপ্টেন মারুফ রাজু পারিবারিক ব্যস্ততার কারনে অনুষ্ঠানে উপস্থিত না হতে পেরে ভার্চুয়ালী শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এনআরবি অ্যালায়েন্স কানাডার প্রতিনিধিদের পক্ষ থেকে বনভোজন সফল করায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বিশেষ ধন্যবাদ জানান এনআরবি অ্যালায়েন্স ইউকের কোর্ডিনেটর তোফায়েল বাসিত তপুসহ সকল নেতৃবৃন্দকে। এছাড়া যারা কানাডার নেতৃবৃন্দদের এনআরবি অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত করেছেন ও এনআরবি অ্যালায়েন্সকে আরও গতিশীল করার জন্য কাজ করছেন তাদেরও ধন্যবাদ জানান।
ওয়াইএফ/০২