আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৭ / ২০২২


play news

তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া-ইউক্রেন


144

Shares

প্রায় দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন। দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে সোমবার এ আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার স্থান ও সঠিক সময় এখনও স্পষ্ট নয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার এ তথ্য জানিয়েছে। এর আগে দুদেশের প্রতিনিধিরা বেলারুশে দুদফা বৈঠক করে। সেখানে দুটি শহরে অস্ত্রবিরতির বিষয়ে দুপক্ষ একমত হয়। মারিওপোল ও ভোলনোভাখ শহরে সাময়িক অস্ত্রবিরতির পর রাশিয়া আবারও হামলা শুরু করে।

রোববার ক্রেমলিন ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস জানায়, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করছে। এদিকে তৃতীয় দফা বৈঠকের আগে কিয়েভসহ চারটি শহরে অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

সোমবার রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ‘দোনবাস অঞ্চলে’ সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেন রুশ সেনারা।

আন্তর্জাতিক