জাতীয়



দেশদর্পণ ডেস্ক

অগাস্ট / ১৩ / ২০২৬


স্বরাষ্ট্রে এ্যানি, এলজিআরডি মন্ত্রণালয়ে সালাহউদ্দিন


83

Shares

সরকারের মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সরকারের উচ্চপর্যায়ের এক নীতি-নির্ধারণী পর্যালোচনামূলক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। 

ফলে তার ছেড়ে দেয়া গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই দ্রুততম সময়ে নতুন এই পরিবর্তন আনা হয়েছে।

আরসি-০২

জাতীয়