জাতীয়



দেশদর্পণ ডেস্ক

মে / ০৫ / ২০২১


ওবায়দুল কাদের

শ্রমিকদের বেতন ভাতা দেয়ার অনুরোধ


386

Shares

ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ভাতা দেয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একইসাথে ঈদ যাত্রা যেন অন্তিম যাত্রা না হয় সেজন্য সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এসময় ছিন্নমুল মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাতে ত্রাণ উপকমিটিকে পরামর্শ দেন ওবায়দুল কাদের।

জাতীয়