সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদন

অগাস্ট / ১৬ / ২০২৬


সিলেটে ট্রিপল মার্ডার : বাবুল মিয়া ৪ দিনের রিমান্ডে


90

Shares


সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহপরিচারিকা খুনের ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়ার (৪০) বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১৬ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে বাবুল মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

শুনানি শেষে বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

চার দিনের রিমান্ডে বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ, ঘটনার পেছনে অন্য কারো সম্পৃক্ততা এবং নিহতদের সঙ্গে তার সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বুধবার সকালে নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাদের গৃহকর্মী তাহমিনার (১৫) লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।

ঘটনার দিন বিকেল ৩টার দিকে রায়নগর রাজবাড়ি এলাকার প্রয়াত নূর মিয়ার ছেলে বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। 


ওয়াইএফ/০৩

সিলেট প্রতিক্ষণ