সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

অগাস্ট / ১১ / ২০২২


করোনাভাইরাসে

সিলেটে সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক ব্যক্তি মারা গেছেন।


215

Shares

সিলেটে সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক ব্যক্তি মারা গেছেন। এ সময়ে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

বিভাগে মৃতের সংখ্যা এখন ১২৪৯ জন। এর মধ্যে ওসমানীতে ১২৩ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ১০৫৬ জন।

মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৫ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৯ জন রয়েছেন। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৬৭ হাজার ৫৭৮ জন। তন্মধ্যে ৬৫ হাজার ৮৫৫ জন সুস্থ হয়ে ওঠেছেন।

সিলেট প্রতিক্ষণ