130
Sharesমহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জালি অর্পন করেন যুবলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ
।
এসময় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অর্পন করা হয়। শ্রদ্ধা অপর্নকালে সিলেট জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।