জাতীয়



ডেস্ক রিপোর্ট

জুলাই / ১৬ / ২০২২


শিক্ষামন্ত্রী

সিলেট সফরে আসছেন শিক্ষামন্ত্রী


182

Shares

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি একদিনের সফরে সিলেটে আসছেন। আগামী সোমবার বিমানযোগে সকাল পৌনে ৯টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

মন্ত্রীর সরকারি সফরসূচিতে দেখা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউজে যাবেন শিক্ষামন্ত্রী।

সেখানে সকাল ১০টায় সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি। এরপর সকাল ১১টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুরে যাবেন ডা. দীপু মনি।

সেখানে ‘ইনাগুরেশন ট্রিস ফর অ্যা বেটার ফিউচার অ্যান্ড রিমোট মেডিকেল এইড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

বিকাল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন মন্ত্রী।

এদিন বিকাল ৫টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন দীপু মনি।

জাতীয়