সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৭ / ২০২২


international,newa

সিলেট ও সুনামগঞ্জ সহ আরও দুই জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি


128

Shares

সিলেট অঞ্চলের দুই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই অঞ্চলের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী বৃষ্টির শঙ্কায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এই চার জেলায় আকস্মিক বন্যা হতে পারে।

শনিবার (১৬ এপ্রিল) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এই আশঙ্কার কথা বলা হয়েছে। এতে বলা হয়, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।

এতে আরও বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি বাড়ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদ-নদীর পানি কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দ্রুত বাড়তে পারে।

যার ফলে সুরমা নদী সুনামগঞ্জ জেলায় বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। ধনু-বাউলাই নদী নেত্রকোনা জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

সিলেট প্রতিক্ষণ