সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

এপ্রিল / ২৬ / ২০২১


শাবির ল্যাবে আরো ৫৩ জনের করোনা শনাক্ত


334

Shares

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একদিনে আরও ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার শাবির পিসি-আর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, আজ রবিবার শাবির ল্যাবে ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন রয়েছেন।

সিলেট প্রতিক্ষণ