181
Sharesরুশপন্থীদের হামলায় ইউক্রেন সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও অন্তত ৬ ইউক্রেনীয় সেনা। পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশপন্থী যোদ্ধারা।
ইউক্রেন জানিয়েছে, ২৪ ঘন্টায় অন্তত ৯৬টি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। ক্রমশ অশান্ত হয়ে পড়ছে ওই অঞ্চলটি।
এদিকে এপাশ থেকে রুশ সেনারাও এগিয়ে আসছে ইউক্রেনের দিকে। স্যাটেলাইট ছবিতে তাদের সমর প্রস্তুতি স্পষ্টভাবে ধরা পড়েছে।
এরইমধ্যে রাশিয়ার সমর্থনে ইউক্রেনের মধ্যেই বিদ্রোহীরা হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ইউক্রেন জানিয়েছে, বিদ্রোহীরা এখন ভারী সরঞ্জাম, মর্টার এবং গ্রাড রকেট সিস্টেম ব্যবহার করছে।