দেশজুড়ে



নরসিংদী সংবাদদাতা

অগাস্ট / ১৬ / ২০২৬


রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত


66

Shares


নরসিংদীর রায়পুরায় মাদক, দুর্নীতি ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

শুতক্রবার (১৪ আগস্ট) রায়পুরা উপজেলা অডিটোরিয়ামের হলরুমে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা কাঁকন সংগীত দল ও মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের যৌথ আয়োজন করে। সহযোগিতায় ছিল রায়পুরা উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদসদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল)।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা কাঁকন সংগীত দলের পরিচালক (অর্থ) ও ‘ওয়াটসন গ্রুপে’র উপদেষ্টা জান্নাতুল হক শাপলা।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা কাঁকন সংগীত দলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. দিদারুল ইসলাম (দিদার)।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে মাদক, দুর্নীতি ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচির আয়োজন থাকবে। একই সঙ্গে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আশা প্রকাশ করে বলেন, ‘মাদক, দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি এ আয়োজন তরুণ সমাজকে মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


এসইউআর-০১/ওয়াইএফ-০১

দেশজুড়ে