আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৪ / ২০২২


news part

রাশিয়ার বোমা হামলায় ৭ জন নিহত: ইউক্রেন পুলিশ


172

Shares

ইউক্রেনের রাশিয়ার আক্রমণ শুরু করেছে। দেশটির প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে এ হামলা চলছে। এ হামলায় ৭ জন নিহত হয়েছেন বলে ইউক্রেনের পুলিশ জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির পুলিশ বলেছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৭ জন নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে। পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলা ৬ জন নিহত হয়েছেন।

এ বোমা হামলায় আহত হয়েছেন সাত জন। ১৯ জন মানুষের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, ইউক্রেনের মারিওপোল এলাকায় বোমা হামলায় আরাও একজন নিহত হয়েছেন।

এদিকে বিবিসির সাংবাদিকেরা বলছেন, ইউক্রেনের চারপাশ দিয়ে রুশ সেনারা ঢুকে পড়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আরও রক্তপাত এড়াতে ইউক্রেনের সেনাদের অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আন্তর্জাতিক