আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২৪ / ২০২২


sylhet city

রাশিয়ার বিশাল একটি জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের


188

Shares

হামলা চালিয়ে রাশিয়ার একটি জাহাজ ধ্বংস করে দেয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির নৌবাহিনী জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় বারদিয়ানস্ক বন্দরে ওই রুশ জাহাজটি রাখা ছিল। ওই অঞ্চলটি যুদ্ধের প্রথমেই দখল করে নিয়েছিল রাশিয়া।

তবে এখন সেখানে নতুন করে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। এ খবর দিয়েছে সিএনএন। বৃহস্পতিবার রুশ জাহাজ ধ্বংসের দাবি করে একটি বিবৃতি দিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। এতে বলা হয়, দখলকৃত বারদিয়ানস্ক বন্দরে বিশাল আকৃতির একটি রুশ জাহাজ ধ্বংস করে দেয়া হয়েছে।

তবে এই দাবি নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করতে পারেনি সিএনএন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে বন্দর এলাকায় বড় একটি অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে। এছাড়া আগুনের মধ্য থেকেই আরেকটি বিস্ফোরণও দেখা গেছে।

উল্লেখ্য, বারদিয়ানস্ক আজভ সাগরের তীরে অবস্থিত এবং মারিউপোল শহর থেকে মাত্র ৪৫ মাইল দূরে। সেখানে একটি ছোট নৌঘাঁটি রয়েছে এবং শহরটির বাসিন্দা প্রায় ১ লাখ। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর তৃতীয় দিনের মাথায়ই এই বন্দর ও শহর দখলে নিয়ে নেয়।

আন্তর্জাতিক