আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৬ / ২০২২


news part

রাশিয়ার বিমান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন


215

Shares

রাশিয়ার ইলুশিন-৭৬ (Ilyushin Il-76) বিমান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন। দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ এ দাবি করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইউক্রেনের এমন দাবি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি বিশাল একটি বিমান। এতে আছে চারটি ইঞ্জিন। এই বিমানটি ব্যবহার করা হয় বহুবিধ কাজে।

ফেসবুকে দেয়া পোস্টে বলা হয়েছে, রাজধানী কিয়েভের কাছে ভাসিলকিভে ওই বিমানটি গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী।

২০১৪ সালে লুহানস্ক বিমানবন্দরে ইউক্রেনের প্যারাট্রুপারদের একটি বিমান গুলি করে ভূপাতিত করেছিল রাশিয়া।

সেই হামলার প্রতিশোধ হিসেবে এই বিমানটি ভূপাতিত করা হয়েছে।

আন্তর্জাতিক