আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২৪ / ২০২২


play news

পুরো দেশকে ২৭শে মার্চের সমাবেশে যোগ দেয়ার আহ্বান ইমরান খানের


171

Shares

আগামি ২৭শে মার্চ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বিরোধী দলগুলোকে অশুভ শক্তি বলে আখ্যায়িত করেন।

জনগনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে আমার সঙ্গে যোগ দিন। এ খবর দিয়েছে ডন। ওই বার্তায় মুসলিমদের কাছে পবিত্র কোরআন শরীফকে উদ্ধৃত করে বলেন, মুসলিমদের ভালোর সঙ্গে থাকতে এবং খারাপকে প্রতিহত করার নির্দেশ দেয়া হয়েছে।

ইমরান খান আরও বলেন, সকলের চোখের সামনে নির্লজ্জ্বভাবে চোরের একটি দল গত ৩০ বছর ধরে পাকিস্তানকে লুটে খাচ্ছে। তারা দুর্নীতি করছে আর বিদেশে টাকা পাঠাচ্ছে। এবার এই চক্র ঐক্যবদ্ধ হয়েছে যার কারণে জনগনের প্রতিনিধিদের দাম চুকাতে হচ্ছে।

খান বলেন, আমি সমগ্র জাতিকে ২৭শে মার্চ আমার সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানাই। আমরা একটি সম্মিলিত বার্তা দিতে চাই যে, আমরা খারাপের সঙ্গে নেই, আমরা এর বিরুদ্ধে। গণতন্ত্রের বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হচ্ছে আমরা তার বিরুদ্ধে।

এখানে জনগণের প্রতিনিধিদের বিবেক দুর্নীতির টাকা দিয়ে কিনে নেয়া হয়েছে। পুরো দেশের এখন জানা উচিৎ যে টাকার কাছে বিক্রি হয়ে কেউ পাকিস্তানের গণতন্ত্র ও পাকিস্তানের ক্ষতি করতে পারবে না।

আন্তর্জাতিক