112
Shares'তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাইনুল আহসান, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখরুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়িতা দত্ত, গণমাধ্যমকর্মী জুবেল আহমদ সেকেল।
ওসমানী নগরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। |
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী বিশ্বজিৎ তালুকদারের সঞ্চালনায়, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. আজমান আলীর কোরআন তিলাওয়াত এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব ভট্টাচার্যের গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুর রব এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা রীতা রাণী চন্দ।
সভায় উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদ সদস্য মো. আফরোজ আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের উপজেলা সুপারভাইজার গীতাশ্রী পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিগত বছরের কার্যক্রমের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও কর্মীদের সনদপত্র ও স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। এতে সনদপত্র ও স্বীকৃতি স্মারক অর্জন করেন শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ দয়ামীর ইউনিয়ন, শ্রেষ্ঠ সেবাকেন্দ্র গোয়ালাবাজার মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা রীতা রাণী চন্দ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুর রব, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সুমি রানী আচার্য্য ।
প্রসঙ্গত, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের তিন দিন ব্যাপী কার্যক্রমের দ্বিতীয় দিনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।