সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর / ১৮ / ২০২২


নগরের বহুতল ভবনে অগ্নিকান্ড


272

Shares

সিলেট নগরের হাওয়াপাড়ায় বহুতল ভবন আপন গুলজার টাওয়ার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা ১৪ তলা এ ভবনটির নিচতলা থেকে কুন্ডুলী পাকিয়ে ধোয়া উঠতে দেখেন। তখন আগুনের বিষয়টি নিশ্চিত হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। 

কিন্তু তখনও ভবনের নিচ তলায় জেনারেটর চলছিল। চিৎকার শুনে ভবনের কয়েক'শ বাসিন্দা আতংকিত নিচে নেমে আসেন। এসময় আতঙ্গক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 

রাত আড়াইটায় দমকল কর্মীরা এসে পৌছুলে তারা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা শুরু করেন। এসময় বিদ্যুৎ বিতরন বিভাগ ১ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। 

রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। দমকল কর্মীরা জানান টাওয়ারের নিজস্ব বৈদ্যুতিক সাব স্টেশন অভার হিট হয়ে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। তবে এতে বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয় নি। 

স্থানীয় বাসিন্দারা জানান আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ ঘটনা ঘটতে পারতো। ভবনটির নিচে বৈদ্যুতিক সাব স্টেশন ছাড়াও ছিলো ডিজেল চালিত স্বয়ংক্রিয় জেনারেট ও পার্কিং প্লেসে ছিলো ২০ থেকে ২৫ টি গাড়ি। এছাড়া পুরো ভবনেই রান্নার কাজে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যব্হার করা হয়ে থাকে। 

এদিকে  টাওয়ারের বাসিন্দাদের অভিযোগ এ ঘটনার সময় ভবনের জরুরী নির্গমন সিড়ির গেট বন্ধ ছিলো।

সিলেট প্রতিক্ষণ