সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ০২ / ২০২২


politics

মৌলভীবাজারে শতাধিক পরিবারের সৌদির সঙ্গে রোজা পালন


146

Shares

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানের শতাধিক পরিবারের সদস্যরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা আজ (শনিবার) থেকে শুরু করেছেন।

শুক্রবার রাতে তারা তারাবির নামাজও পড়েছেন এবং শনিবার (২ এপ্রিল) ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেছেন। মৌলভীবাজার থেকে তমাল ফেরদৌস জানান, মৌলভীবাজার শহরের সার্কিট হউসের পেছনের একটি জায়গায় স্থানীয়ভাবে পীর হিসেবে পরিচিত আবদুল মাওফিক নামে একজনের খানকা রয়েছে।

তিনি ও তাঁর অনুসারীরা গত বেশ কয়েক বছর ঘরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন শুরু করেন এবং দুই ঈদের জামাত আদায় করেন।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কুলাউড়াসহ বিভিন্ন উপজেলার (আবদুল মাওফিরে অনুসারী) শতাধিক পরিবারের সদস্যরা আজ থেকে রোজা পালন শুরু করেছেন বলে জানান তমাল ফেরদৌস।

এই মতের অনুসারীদের বরাত দিয়ে তমাল ফেরদৌস আরও জানান, শুক্রবার রাত ১১টার পর তারা ঘরোয়াভাবে তারাবির নামাজ আদায় করেছেন। মসজিদে জামাতের সঙ্গে এই নামাজ পড়া হয়নি কেন? এমন এক প্রশ্নের জবাবে তারা বলেছেন- নির্ধারিত সময় এশার নামাজ আদায়ের প্রায় আড়াই ঘণ্টা পর রমজান পালন করার সংবাদ পান তারা।

ফলে এই মতের অনুসারীরা প্রত্যেকে ঘরে ঘরে তারাবির নামাজ আদায় করেছেন এবং ভোর রাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেছেন।

সিলেট প্রতিক্ষণ