সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

জানুয়ারী / ১৬ / ২০২৫


লন্ডন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সোহাগ ও সম্পাদক জুবায়ের


520

Shares


যুক্তরাজ্য প্রবাসী বাঙালি তরুণদের নতুন সামাজিক সংগঠন লন্ডন ফ্রেন্ডস ক্লাব গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি করা হয়েছে সোহাগ রাজ ও জুবায়ের আহমেদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী এক বছরের জন্য উক্ত সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।

লন্ডন ফ্রেন্ডস ক্লাব, ইউকের নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সহসভাপতি সৈয়দ শিপু, যুগ্ম সম্পাদক শিহাব খান, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক তানভীর, সহসাংগঠনিক মিলাদ আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, উপ- প্রচার সম্পাদক রায়হান আহমদ নূর, দপ্তর সম্পাদক মিফতাহুল হোসেন লিমন, উপ দপ্তর সম্পাদক শাহ সুমন, অর্থ সম্পাদক কাওসার আহমদ, উপ অর্থ সম্পাদক সৈয়দ মুর্শেদ, সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আল দবির, সহ সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, ধর্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ ধর্ম সম্পাদক টিটু পাল, ক্রীড়া সম্পাদক রায়হান চৌধুরী তারেক, উপ ক্রীড়া সম্পাদক রুহেল আহমেদ, আপ্যায়ন সম্পাদক শংকর বিশ্বাস রবিন।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন- ইমরান খান রাজু, জুবায়ির আহমেদ, কাশেম চৌধুরী, মোহাম্মদ সায়েদ, রবিউল আলম রাজ্জাক, শাহ জাহান জুবায়ের, তানভীর আহমেদ লিমন, তায়েফ হাসান, জায়েদ আহমেদ, সায়েদ আহমদ, হাসান আহমেদ, জুনেদ আহমেদ।

লন্ডন ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক জুবায়ের আহমদ জানান, মাতৃভূমির গরিব দুঃখী ও হতদরিদ্রদের  জন্য তারা কাজ করতে চান। তারা বন্ধুরা মিলে এই সামাজিক সংগঠন গঠন করেছেন। যার মাধ্যমে সমাজের কল্যাণ এবং দরিদ্র  শিক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত থাকা তাদের অন্যতম লক্ষ্য  ।


ওয়াইএফ/০৩

সিলেট প্রতিক্ষণ