দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

অক্টোবর / ০৯ / ২০২১


coronay mrittu 20 jon

করোনায় আরও ২০ জনের মৃত্যু


276

Shares

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যু আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমিত ২০ জনের মৃত্যু হয়েছে২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যু আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমিত ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪১৫ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৭ জনের মৃত্যু হয়েছিল, রোগী শনাক্ত হয়েছিল ৬৪৫ জন।সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৪৫।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৭৪ জনের। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে নয়জনের, এ ছাড়া চট্টগ্রামে চারজন, রংপুরে তিনজন, ময়মনসিংহে দুজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

এরপর বিভিন্ন সময় সংক্রমণ কমবেশি হয়েছে। তবে গত মে মাসের শেষ দিক থেকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তর ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। এরপর ক্রমেই করোনায় দৈনিক মৃত্যু ও রোগী শনাক্তের সংখ্যা বাড়তে থাকে।

আগস্টের দুই দিন দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান। আগস্টে দেশে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করে।


দেশজুড়ে