জাতীয়



ডেস্ক রিপোর্ট

জুলাই / ০৪ / ২০২২


প্রধানমন্ত্রী

জয়-পুতুলসহ পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী


160

Shares

পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

এর আগে এদিন সকাল ৮টায় গণভবন থেকে রওনা হন প্রধানমন্ত্রী। ৯টার দিকে টোল পরিশোধ করে পদ্মা সেতুতে ওঠেন।

এরপর সেতুতে গাড়ি থামিয়ে ছেলে-মেয়েকে নিয়ে কিছু সময় উপভোগ করেন তিনি। এরপর জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২-এ প্রায় ৪০ মিনিট বিশ্রাম নিয়ে সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যদের থাকবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। বিকালে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।

জাতীয়