সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ২৭ / ২০২২


নবজাতক

জুতা রাখার বাক্স থেকে নবজাতক উদ্ধার


216

Shares

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডের বায়তুন নূর জামে মসজিদের ভেতর থেকে তিন দিনের এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদে এক মুসুল্লি হঠাৎ করে নবজাতক বাচ্চার কান্নার শব্দ শুনতে পান।

এরপর মসজিদের একটি জুতা রাখার বাক্স থেকে নবজাতককে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে ওসি ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর নবজাতকটিকে পৌর এলাকার আনমুনু গ্রামের এক নারীর হেফাজতে রাখে পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমেদ জানান, নবজাতক শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় এক নারীর হেফাজতে রাখা হয়েছে।

সিলেট প্রতিক্ষণ