সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৯ / ২০২২


part,time

জিন্দাবাজারে ‘বাটা’র শো-রুমে প্রতারণা, হাতে-নাতে ধরে জরিমানা


176

Shares

সিলেটে কাস্টমারের সঙ্গে প্রতারণা করছে জুতার শো-রুম ‘বাটা’। এ অপরাধে নগরীর জিন্দাবাজারস্থ লন্ডন ম্যানশনের ‘বাটা’র শো-রুমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, জিন্দাবাজারস্থ লন্ডন ম্যানশনের নিচতলার ‘বাটা’র শো-রুমে বেশিরভাগ জুতার মধ্যে কোম্পানি নির্ধারিত দাম উল্লেখ নেই। এছাড়াও অনেক জুতায় দোকানের পক্ষ থেকে টেম্পারিং করে নিজেদের মতো করে দামের স্টিকার বসিয়ে দুই-দিন গুণ অতিরিক্ত মূল্যে কাস্টমারদের কাছে বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে বিষয়টি হাতে-নাতে ধরে ফেলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকানের মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানের পর মো. আমিরুল ইসলাম মাসুদ  বলেন, এ দোকানে অভিযানকালে সংশ্লিষ্টরা জুতার দাম বেড়েছে দাবি করলেও পণ্য ক্রয়ের তালিকা দেখাতে পারেননি।

অনেক জুতায় দামের ট্যাগ দেওয়া নেই। অনেক জুতায় তারা নিজেদের মতো করে দামের স্টিকার মেরে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করছেন। এতে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না।

তাই এ দোকানে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা অর্থদণ্ড করে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন অপরাধ সংঘটিত হলে আরও বেশি জরিমানা করা হবে। তিনি বলেন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় এ ধরণের অভিযান অব্যাহ থাকবে।

সিলেট প্রতিক্ষণ